চার চাকার গাড়ি ধাক্কা দিয়ে বেশ খানিকটা রাস্তা তিনি নিয়ে গেল বাইক চালককে। বাইকের আরোহী ডেলিভারি বয় প্রাণে রক্ষা পেলেন স্থানীয়দের তৎপরতায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে বেলঘড়িয়া সিন্ধু স্টোর মোড়, নীলগঞ্জ রোড ও ফিডার রোড সংযোগস্থলে জেনিথ হসপিটালের পাশে এই কাণ্ড ঘটে।
পরে জানা যায় চার চাকার আরোহীরা মদ্যপ অবস্থায় গাড়িতে ছিলেন। গাড়িটি বিহার থেকে আসছিল জনবহুল এলাকায় যেভাবে চারচাকার গাড়িটি দ্রুতগতিতে আসে এবং বাইক চালক ডেলিভারি বয়কে ঘষটে টেনে নিয়ে যায় তাতে স্থানীয়রা ক্ষুব্ধ। তাঁরাই চারচাকার গাড়িটি আটক করেন। ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ পৌঁছেছে। গাড়িচালক সহ তিন জনকে গ্রেপ্তার করেছে। এই অঞ্চলে ট্রাফিক নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।
Four wheeler rammed biker
চার চাকার গাড়ি ঘষটে নিয়ে গেল বাইক আরোহীকে
গাড়ি ঘিরে স্থানীয়দের ক্ষোভ।
×
Comments :0