ক্যাম্পাসে দখলদারি করতে আসলে ছাত্রছাত্রীরা হিসেব বুঝে নেবে। ছাত্রছাত্রীদের পাশে, রাস্তায় নেমে সামনের সারিতে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলবে এসএফআই। বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবিভিপি যে তান্ডব চালিয়েছিল, তাতে প্ররোচনা দিয়েছিলেন যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখার্জি। সেই ঘটনার সরকারের তরফে নির্দেশিকা জারি করে তাঁকেই বর্তমানে অন্য দুটি কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে , সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই সোমবার সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন এসএফআই রাজ্য সভাপতি প্রণয় কার্য্যী ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ১৯ তারিখ রাতে এবিভিপি যে তান্ডব চালিয়েছিল, সেই ঘটনার সঠিক তদন্ত দাবি জানিয়ে সোমবার সাংবাদিক সম্মেলন করে এসএফআই রাজ্য কমিটি। সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রণয় কার্য্যী, ছাত্রসংগ্ৰাম পত্রিকার সম্পাদক সৌভিক দাস বক্সী, কলকাতা জেলা কমিটির সভাপতি হাসিব হোসেন সহ নেতৃত্বরা।
এদিন প্রণয় বলেন, এবিভিপি, আরএসএস'র গেরুয়া দুষ্কৃতিবাহিনী যদি কোথাও কোন ক্যাম্পাস দখল করতে চায় তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে। আর সেই প্রতিবাদে কোন এমপি এমএলএ-কেও ছাত্র-ছাত্রীরা ছেড়ে কথা বলবে না। তিনি যাদবপুরের কেন্দ্রের হোক বা অন্য কোন কেন্দ্রের এমএলএ। আজকের দিনে ছাত্র-ছাত্রীদের দেখে নেওয়ার কথা বললেন, সেই বিধায়ককে দুটি কলেজের পরিচালন কমিটির সভাপতি করে দেওয়া হল বর্তমান সরকার। এই ঘটনায় দিনের আলোর মত একটি জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে এবিভিপি,আরএসএস, বিজেপির পরিকল্পনা, এই ধরনের দুস্কৃতিদের প্রশ্রয় দেওয়ার জন্য এমপি, এমএলএ'দের পরিচালন সমিতিতে বসানো।
দীনবন্ধু এবং কে কে দাস কলেজ দুটি কলেজের মাথাতে যাদবপুরের বিধায়ককে বসানো হয়েছে। এরপরে যদি ক্যাম্পাস দখলের পরিকল্পনা করা হয়, এসএফআই তার বিরুদ্ধে সামনে সারিতে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলবে।
সেই সঙ্গে, ক্যাম্পাসগুলোতে ছাত্র ভোটে করার দাবি ও জানান তিনি তিনি এদিন।
তিনি আরও বলেন, ১৫ বছর ধরে ক্যাম্পাস গুলোতে কোন ছাত্র ভোট হয়নি। বিজেপিও এখনো অবধি ছাত্র ভোটের কোন ঘোষণা করেনি। মমতা ব্যানার্জি যে ছাত্র সমাজকে সবচেয়ে বেশি ভয় পেত, সেই ছাত্র সমাজ গোটা দেশের সামনে ৫৬ ইঞ্চির নরেন্দ্র মোদীকেও মাথা নোয়াতে বাধ্য করেছে। ছাত্ররা প্রতিরোধ গড়ে তুলতে জানে। নরেন্দ্র মোদি থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, কেউই এই প্রতিরোধের সামনে ছাড় পাবে না। শিক্ষাক্ষেত্রে দলতন্ত্র পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ, শিক্ষা কর্মী, শিক্ষা অনুরাগী ব্যক্তি কেউই মেনে নেবেন না। এসএফআই এর প্রতিরোধে রাস্তায় থাকবে। যাদের কলেজ পরিচালন সমিতির মাথায় বসানো হয়েছে, তাদের মধ্যে কেউ যদি যাদবপুরের মত করে অন্য কোন ক্যাম্পাস কে দখল করার চেষ্টা করে তাহলে হিসেব বুঝে নেওয়ার জন্য ছাত্র-ছাত্রীরা তৈরি থাকবে।
SFI on Jadapur University incident
'ক্যাম্পাসে দখলদারি করতে এলে হিসাব বুঝে নেবে ছাত্র-ছাত্রীরাই', যাদবপুরে এবিভিপি তান্ডবে তদন্তের দাবি এসএফআই'র
ছবি -সাংবাদিক সম্মেলনে এসএফআই রাজ্য সভাপতি প্রণয় কার্য্যী সহ নেতৃত্ব।
×
Comments :0