Rally for Books at Jalpaiguri

‘বইয়ের ওপর বুলডোজার, বাহ বিজেপি চমৎকার’, স্লোগান জলপাইগুড়ির মিছিলে

জেলা

জলপাইগুড়িতে বইয়ের জন্য পথ হাঁটছেন বাসিন্দারা।

‘ডবল ইঞ্জিন’ সরকার চায় না দেশের মানুষ প্রতিবাদ করুক। প্রতিবাদের ভাষা জোগায় বই। যারা চায় না প্রশ্ন উঠুক, প্রতিবাদ হোক, তারাই আক্রমণ করে বইয়ের ওপর। এই বার্তা দিয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের প্রতিবাদী বইপ্রেমী মানুষ পথ হাঁটলেন বইয়ের জন্য।
উল্লেখ্য, কলকাতাতেও আগামী ৩১ অক্টোবর বইয়ের জন্য রাস্তায় হাঁটবেন নাগরিকরা।
এদিন জলপাইগুড়ির সমাজপাড়া মোড় থেকে বই হাতে সমাজের বিভিন্ন অংশের‌ বইপ্রেমী মানুষের মিছিল বেগুনটারি, উকিলপাড়া, কদমতলা, ডি বি সি রোড হয়ে ফের সমাজপাড়ায় যায়। হয় প্রতিবাদ সভা। সভায় সভাপতিত্ব করেন সলিল আচার্য। বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী  শুভ্রাংশু চাকি, কমল কৃষ্ণ ব্যানার্জি, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী সুশান্ত নিয়োগী, ছাত্রনেতা রিয়াজ আহমেদ, শিক্ষিকা মৌসুমী সরকার সহ অন্যরা। 
মিছিলে পথ হাটেন বিশিষ্ট চিকিৎসক পান্থ দাশগুপ্ত, অবসরপ্রাপ্ত অধ্যাপিকা কোয়েলা গাঙ্গুলি, প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়, বামপন্থী শ্রমিক আন্দোলনের নেতা জিয়াউল আলম, প্রদীপ গোস্বামী, পীযূষ মিশ্র, শিক্ষক নেতা বিপ্লব ঝা, অবসরপ্রাপ্ত কর্মচারী কনক কিশোর মণ্ডল সহ অসংখ্য বইপ্রেমী মানুষ। 
মিছিলে আওয়াজ ওঠে 'বই এর ওপর বুলডোজার, বাহ্‌ বিজেপি চমৎকার‘। প্রতিবাদ সভায় বক্তারা বলেন কোনভাবেই ভয় দেখিয়ে প্রতিবাদী মানুষকে আটকানো যাবে না প্রতিবাদের অন্যতম হাতিয়ার বই তাই বইয়ের উপর এই নির্লজ্জ আক্রমণের বিরুদ্ধে আরো বেশি করে সমস্ত বইপ্রেমী মানুষকে সঙ্ঘবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

Comments :0

Login to leave a comment