বদ্রিনাথ থেকে দেরাদুনে ফেরার পথে যাত্রীবাহী হেলিকপ্টার ভেঙে পড়েছে। ৬ জনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
খারাপ আবহাওয়ার পূর্বাভাস সত্ত্বেও হেলিপ্টারটি যাত্রী নিয়ে আকাশে ওড়ে। উত্তরাখণ্ডের চামোলি জেলা প্রশাসন হেলিকপ্টার ভেঙে পড়ার খবর নিশ্চিত করলেও প্রাণহানি সম্পর্কে বক্তব্য জানায়নি।
ভারতীয় আবহাওয়া বিভাগ ৩০ অক্টোবর, শুক্রবার, উত্তরাখণ্ডের চামোলিতে খারাপ আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে কমলা সতর্কতা জারি করেছিল। মেঘলা আকাশ, বৃষ্টি, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেই জানিয়েছিল।
উত্তরাখণ্ডে যাত্রীবাহী হেলিকপ্টার ভেঙে মৃত ৬
জ্যোতিমঠ এলাকার ছায়ী গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টারটিতে পাইলট-সহ মোট ছ’জন ছিলেন। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে। শুক্রবার উদ্ধারকারীরা ছ’জনের দেহ উদ্ধার করেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হেলিকপ্টারটি বদ্রীনাথ থেকে তীর্থযাত্রীদের নিয়ে দেরাদুনের সহস্রধারার দিকে যাচ্ছিল। দুপুর ১টা ১৪ মিনিট নাগাদ বদ্রীনাথ থেকে ওড়ে সেটি। ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের পরিচালনাধীন হেলিকপ্টারটির পরিচিতি নম্বর ছিল ভিটি-এইচসিএক্স (VT-HCX)। জোশীমঠ উপত্যকার উপর দিয়ে যাওয়ার সময় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পর সেটির অবস্থানও আর ট্র্যাকিং ব্যবস্থায় দেখা যায়নি।
চামোলির জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক নন্দকিশোর যোশী জানান, বদ্রীনাথ ধামে পুজো দিয়ে তীর্থযাত্রীদের নিয়ে হেলিকপ্টারটি দেরাদুনে ফিরছিল। সেই সময় জ্যোতির্মঠের মারওয়ারি এলাকার ছায়ী গ্রামের কাছে পাহাড়ের উপর সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় এবং দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার খবর পাওয়ার পরেই উদ্ধারকাজে নামে সেনাবাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি), জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং জেলা প্রশাসন। উত্তরাখণ্ড অসামরিক বিমান চলাচল উন্নয়ন কর্তৃপক্ষের (ইউকাডা) দু’টি হেলিকপ্টারও আকাশপথে তল্লাশি চালায়। একটি হেলিকপ্টার দিয়ে দুর্ঘটনাস্থল চিহ্নিত করার চেষ্টা করা হয়। অন্যটি উদ্ধারকাজে সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তিনি গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানিয়েছেন।
Badrinath Chopper Accident
বদ্রিনাথে হেলিকপ্টার ভেঙে ৬ জনের মৃত্যু আশঙ্কা
এরকম ঘন মেঘে ঢাকা আকাশে উড়েছিল কপ্টার।
×
Comments :0