ইরানের সঙ্গে আলোচনা সদর্থক। ইতিবাচক মনোভাব দেখিছেছে ইরান। সোশাল মিডিয়া এই যুক্তি দিয়ে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিত রাখার ঘোষণা করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
সোমবার ট্রাম্পের এই ঘোষণাকে ‘পিছু হটা’ বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বড় অংশ। এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে দাম কমতে শুরু করেছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৩ শতাংশ কমে যায় ট্রাম্পের ঘোষণার পরই।
এদিন ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিগুলিতে সাময়িক সময়ের জন্য সামরিক হামলা বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর। তেহরানের সঙ্গে আলোচনার পর সোমবার এমনি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
' ট্রুথ সোশ্যাল ' অর্থাৎ ট্রাম্পের নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম থেকে পোস্ট করে এদিন ট্রাম্প জানান যে “মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতার সম্পূর্ণ ও সার্বিক সমাধানের” জন্য এই বিষয়ে গত দুই দিন ধরে তেহরান এবং মার্কিন যুক্তরাষ্টের মধ্যে “ খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা” হয়েছে।
তিনি আরও বলেছেন যে, আলোচনার উপর ভিত্তি করে তিনি যুদ্ধ বিভাগকে ইরানের শক্তি কেন্দ্র এবং জ্বালানি পরিকাঠামোর ওপর সব রকমের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।”
গত শনিবারই ট্রাম্প হুমকি দেন যে তেহরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে নৌপরিবহণ শুরু না করে তাহলে তিনি ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিগুলি “সম্পূর্ণ ধ্বংস” করে দেবেন।
বস্তুত ইরান-ইজরায়েল তেহরানে জ্বালানি কেন্দ্রে হামলা চালায় আগেই। এরপর ইরান পালটা হানা শুরু করে আমেরিকার মিত্র দেশগুলির জ্বালানি কেন্দ্র। সৌদি আরব থেকে কাতারের মতো বিভিন্ন দেশ আমেরিকার থেকে সুরক্ষা না পেয়ে ক্ষোভ জানায়। সেই চাপেই ট্রাম্পকে হামলায় বিরতির ঘোষণা করতে হয়েছে বলে মনে করছে মধ্য প্রাচ্যের বিশ্লেষকরা।
তাছাড়া যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতিতে গুরুতর আঘাত পড়েছে। তার জন্যও আমেরিকার-ইজরায়েলের ওপর চাপ বাড়ছে।
গত মাসের শেষের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল যৌথভাবে ইরানের উপর সামরিক হামলা চালানোর পরেই ইরান তাদের জলপথ পরিবহন বন্ধ রেখেছে। এই অচলাবস্থা এবং উপসাগরীয় অঞ্চলজুড়ে তেল ও গ্যাসের পরিকাঠামোর ওপর হামলার ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম তীব্রভাবে বেড়ে যায়।
রাষ্ট্রসঙ্ঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজও ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার বিষয়টি নাকচ করেছেন। গত সপ্তাহে, ওই বিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্র কয়েকশ মিটার দূরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
Trump Iran
সুর নামালেন ট্রাম্প, বিদ্যুৎকেন্দ্রে হামলায় বিরতি, কমল তেলের দাম
×
Comments :0