হরমুজ প্রণালীর কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভেঙ্গে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, হেলিকপ্টারটির চালকরা বেঁচে গেছেন। তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই অঞ্চলে মার্কিন বিভিন্ন কার্যক্রমে এই হেলিকপ্টার গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ইরান ও ইজরায়েলের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এই ঘটনায় পশ্চিম এশিয়ায় অস্থিরতা শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয়সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার ইজরায়েলের হামলায় ইরানের বিমান বাহিনীর দুজন সদস্যের মৃত্যু হয়েছে। এই যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ।
সোমবার গভীর রাতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্প বলেন, "পাইলটরা ভালো আছেন। কেউ আহত হননি। আমরা আগামীকাল এ বিষয়ে বিশদে জানাবো। তবে পাইলটরা ভালো আছেন।"
Comments :0