হাসপতালে চিকিৎসকের গাফিলতিতে এক গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় বীরভূমের মুরারই গ্রামীণ হাসপাতালে। ঘটনাস্থলে মুরারই থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার সন্ধ্যায় চাতরা নয়নি গাঙ্গাড্ডা গ্রামের প্রসূতি মা শাহিনা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে মুরারই গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রাত ১১টা নাগাদ প্রসব যন্ত্রণা উঠলে সকাল পর্যন্ত কোন চিকিৎসক ওই রুগীকে দেখে নি বলে অভিযোগ রুগীর পরিবারের। শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ প্রসব যন্ত্রণা উঠলে কর্তব্যরত নার্সিং স্টাফ লেবার রুমে নিয়ে যায়। সেখানে মৃত সন্তানের জন্ম দেয় ওই প্রসূতি মা। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। চিকিৎসক ও কর্তব্যরত নার্সিং স্টাফের গাফিলতিতে তাঁদের সন্তানের মৃত্যু হয়েছে। তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার কথাও বলেছেন পরিবারের লোক। লিখিত অভিযোগ পেলে বিষয়টির তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বিএমওএইচ অভিজিৎ মন্ডল।
সদ্যজাতের মৃত্যুকে ঘিরে বিক্ষোভ মুরারই গ্রামীণ হাসপাতালে।
Comments :0