কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার নাককাটিগছ গ্রাম পঞ্চায়েত এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। মৃত দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তাঁরা আসাম রাজ্যের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে শনিবার সকালে নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতের কামাত ফুলবাড়ি এলাকার রায়ডাক নদীর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি মোটরবাইকে চেপে দুই যুবক বক্সিররহাটের দিক থেকে তুফানগঞ্জ এর দিকে আসছিলেন। বিপরীত প্রান্ত থেকে একটি লরি আসামের দিকে যাওয়ার পথে রায়ডাক নদীর ব্রিজের পাড় সংলগ্ন এলাকায় দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দ পেয়ে স্থানীয়রা একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আর একজন গাড়ির নিচেই আটকে পড়ে যায়। হাসপাতালে আনা ব্যক্তিকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এবং গাড়ির নিচে চাপা পড়ে যাওয়া ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, মটরসাইকেটি আসামের নাম্বার ছিল। ঘটনার পর বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় ১৭নং জাতীয় সড়কে। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
Accident in Tufanganj
পথ দুর্ঘটনায় তুফানগঞ্জে মৃত ২
×
Comments :0