Weather

ঘূর্ণাবর্তের জেরে ফের নিম্নচাপ বঙ্গোপসাগর, ভারী বৃষ্টি উপকূলের জেলা গুলিতে

রাজ্য জেলা

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে ১০ সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 
সমুদ্রপৃষ্ঠে মৌসুমি বায়ুর অক্ষটি বর্তমানে জম্মু, দেরাদুন, পন্তনগর, বস্তি, ছাপরা, পুরুলিয়া ও দীঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 
এর ফলে আগামী তিন দিন দক্ষিণবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টি হতে পারে; সেই সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়  ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বেশি বৃষ্টির ইঙ্গিত ওড়িশাতেই। ওড়িশার ময়ূরভঞ্জে ইতিমধ্যেই চরম ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। লাল সতর্কতাও জারি করে হয়েছে। এছাড়াও একাধিক জেলায় কমলা সতর্কতা রয়েছে।

দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় আজ থেকেই বৃষ্টি হবে। বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি করে হয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ভারী বৃষ্টি হতে পরেই দুই জেলায়। শুক্রবার কয়েকটি জেলায় বৃষ্টির হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলা গুলিতেও বৃষ্টি হবে। শুক্রবার থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিঙ, কালিংপঙ এই জেলা গুলিতে হলুদ সতর্কতা জারি করে হয়েছে। 
৯সেপ্টেম্বর থেকে ১১সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশের উপকূল এলাকায় দমকা হাওয়াসহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের এই সময়ে উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

Comments :0

Login to leave a comment