জিয়াগঞ্জ বীরেন্দ্র সিং সিংঘী উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)-র লালবাগ মহকুমা শাখার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা।
নিখিল বঙ্গ শিক্ষক সমিতির লালবাগ মহকুমা সম্পাদক শুভাশিস ঘোষ জানান যে রবিবার, ২৩ আগস্ট, সমিতির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা হয়। পতাকা উত্তোলন করেন সমিতির লালবাগ মহকুমা সভাপতি ইমদাদুল হক। এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় লালবাগ মহকুমার অন্তর্গত ছটি (৬) আঞ্চলিক শাখার প্রায় ৬০টি বিদ্যালয়ের ২৫০ জন ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান তালিকায় ছিল সঙ্গীত, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা, বিতর্ক, ক্যুইজ এবং নৃত্যসহ একাধিক আকর্ষণীয় বিভাগ। প্রতিযোগীদের প্রতিভা ও পরিবেশনা উপস্থিত দর্শকদের আপ্লুত করে।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সম্পর্কে শুভাশিস ঘোষ বলেন, ‘‘শিক্ষাদানের পাশাপাশি ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের মনন ও সাংস্কৃতিক প্রতিভার বিকাশ ঘটানো আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।’’ প্রতিযোগিতার শেষে বিভিন্ন বিভাগের সফল প্রতিযোগী ও বিজয়ীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটিতে শিক্ষক, শিক্ষাকর্মী, অভিভাবক এবং স্থানীয় শিক্ষানুরাগী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ABTA Lalbagh Cultural Competition
জিয়াগঞ্জে এবিটিএ-র সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২৫০ ছাত্রছাত্রী
জিয়াগঞ্জ বীরেন্দ্র সিং সিংঘী উচ্চ বিদ্যালয়ে এবিটিএ’র সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা।
×
Comments :0