বছর ঘুরলেও নাবালিকা স্কুল ছাত্রীর হত্যাকাণ্ডের বিচার হল না। দোষীদের শাস্তির দাবিতে মিছিল করে মহকুমা শাসককে স্মারকলিপি দিল আদিবাসী অধিকার মঞ্চ।
রামপুরহাটের ওই আদিবাসী নাবালিকা স্কুল ছাত্রীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।
মহকুমা শাসককের কাছে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের দাবি, ঘটনার দ্রুত ও সঠিক তদন্ত করতে হবে। অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পরিবারকে ন্যায় বিচার দিতে হবে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ রামপুরহাট-১ নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে মিছিল করা হয়।
মিছিলে অংশ নেন সংগঠনের নেতা পুলিন বিহারি বাস্কে, সোনামনি টুডু, গণ আন্দোলনের নেতা কেনিজ রবিউল ফাতেমা, সঞ্জীব মল্লিক, অমিতাভ সিং।
বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন পুলিন বিহারি বাস্কে, সোনামনি টুডু। সভাপতিত্ব করেন বিশ্বনাথ কিস্কু। ডেপুটেশন দিতে যান অশোক মুর্মু, সোমলাল বেসরা, জোশেফ টুডু, মিঠু হেমব্রম, সোম টুডু, শিলেশ হেমব্রম। প্রতিনিধি দলে ছিলেন গণআন্দোলনের নেতা অমিতাভ সিং।
Rampurhat Tribal Girl Student
রামপুরহাটে আদিবাসী ছাত্রীর হত্যার বিচারের দাবিতে মিছিল
রামপুরহাটে ছাত্রী ধর্ষণে শাস্তির দাবিতে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের মিছিল।
×
Comments :0