গত ৫ আগস্ট গভীর রাতে বাড়িতে ঢুকে এক মহিলাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার ঘটনায় ঘটেছে বীরভূমের নানুরে। ঘটনায় নির্যাতনের শিকার মহিলা সামাজিক সন্মান হানির ভয়ে বিষ খেয়ে আত্বহত্যার চেষ্টা চালায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন বোলপুর হাসপাতালে। সেই ঘটনার রেস কাটতে নাকাটতেই ফের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠল বীরভূম জেলার সিউড়ি থানার গ্রামীণ এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে। অভিযুক্ত যুবক ওই এলাকারই বাসিন্দা। এই ঘটনার প্রতিবাদে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন সন্ধ্যায় ওই বৃদ্ধা সিউড়ি থানার দ্বারস্থ হন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৭০ ছুঁই ছুঁই নির্যাতিতা বৃদ্ধার কেউ নেই। বাড়িতে তিনি একাই থাকেন। অভিযোগ, শনিবার ভোর ৩টে নাগাদ অভিযুক্ত যুবক বৃদ্ধার বাড়ির তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর বৃদ্ধার মুখ চেপে ও হাত-পা বেঁধে তাঁর উপর চরম শারীরিক নির্যাতন চালায়। তাঁকে মারধর করা হয়েছে। বৃদ্ধা পুলিশকে জানিয়েছেন, "প্রতিবেশী যুবক রড দিয়ে তালা ভেঙে ঘরে ঢোকে। তারপর তাঁকে মারধর করে এবং ধর্ষণ করে। তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।"'
এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক মদ, গাঁজা থেকে শুরু করে নানারকম নেশায় আশক্ত। ঘটনার পর থেকেই সে এলাকাছাড়া। সিউড়ি থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
Rape in Suri
সিউরিতে সত্তর ছুঁইছুঁই বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ
×
Comments :0