ফলতা পুনর্নির্বাচনে প্রথম ১২ রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআই(এম) প্রার্থী শম্ভুনাথ কূর্মি।
ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান রয়েছেন চার নম্বরে। ভোটের আগে তৃণমূল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা করেন। তবে নাম প্রত্যাহারের সময়সীমা পার হয়ে যাওয়ায় ব্যালটে তাঁর নাম ছিল। ১২ রাউন্ডের শেষে তৃণমূলের প্রতি কে ভোট পড়েছে ৪ হাজার ৪৬।
বিজেপি প্রার্থী পেয়েছেন ৮০ হাজার ৩৯৯ ভোট। সিপিআই(এম) প্রার্থী পেয়েছেন ২৭ হাজার ৫৪৫ টি ভোট।
কংগ্রেসের প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা রয়েছেন তৃতীয় স্থানে। তার প্রাপ্ত ভোট ৬ হাজার ৯১৮।
নির্বাচন কমিশন জানাচ্ছে মোট ২১ রাউন্ড গণনা হবে।
ফলতায় ২৯ এপ্রিল ভোট নেওয়া হলেও প্রথমে কয়েকটি বুথে এবং পরে পুরো বিধানসভায় পুনরায় নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ২১ মে ভোট নেওয়া হয়েছিল।
Falta Assembly
ফলতায় এগিয়ে বিজেপি, দ্বিতীয় সিপিআই(এম), তৃণমূল চারে
×
Comments :0