নিষেধাজ্ঞা কাগজে কলমে। গগণভেদী ডিজে নিয়ে বুলডোজারে মালা চন্দন পরিয়ে ঘাটাল ও নারায়ণগড়ে রবিবার বিজয় মিছিল করল বিজেপি। মিছিল ঘিরে ভরসার বদলে ছড়িয়েছে ভয়।
বেছে বেছে নির্দিষ্ট এলাকায় বুলডোজার নিয়ে বিজয় মিছিলে নেতৃত্ব দিলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। নারায়ণগড়েও বিজেপির বিজয় মিছিল থেকে ছড়ালো আতঙ্ক।
পাশাপাশি জেলার বিভিন্ন কলেজ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবিভিপি’র বিরুদ্ধে বহিরাগতদের এনে তান্ডবের অভিযোগ উঠেছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছে। সেই পরীক্ষা কবে হবে তা নিয়ে কলেজ পড়ুয়ারা চিন্তিত।
একদিকে প্রধানমন্ত্রী জ্বালানি বাঁচাতে বলছেন। তবে নরেন্দ্র মোদীর দলেরই নেতারা বুলডোজারে বিশাল জ্বালানি খরচ করে বিজয় মিছিল করছে কেন উঠেছে সে প্রশ্ন।
এদিন নারায়ণগড়ে সংখ্যালঘু এলাকায় ডিজে বাজিয়ে বুলডোজার নিয়ে বিজয় মিছিল চলে। এর আগে দাঁতন বিধানসভা কেন্দ্রের মোহনপুর ব্লকের বড়াই বাজারে, ডেবরা ব্লকের সংখ্যালঘু অধ্যুষিত হরিদ্রাপাঠ এলাকায় বুলডোজার নিয়ে বিজয় মিছিল করে বিজেপি।
BJP Bulldozer Medinipur
সংখ্যালঘু এলাকায় বুলডোজার মিছিল, ভয় ঘাটাল-নারায়ণগড়ে
জ্বালানি সংকট! মোদীর দলের কর্মীরা জ্বালানি পুড়িয়ে বুলডোজার মিছিলে। নারায়ণগড়ে চিন্ময় করের তোলা ছবি।
×
Comments :0