বইকথা
নতুনপাতা
---------------------------------------------
"দোলযাত্রা "
---------------------------------------------
কৃশানু ভট্টাচার্য
২মার্চ ২০২৬, বর্ষ ৩
বাংলা সাহিত্য জগতে যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি একটি অত্যন্ত পরিচিত নাম। ভারতীয় সংস্কৃতি বিষয়ে তার অনুসন্ধানমূলক বহু গ্রন্থ প্রতিদিনে আমাদের প্রবন্ধ সাহিত্য ক্ষেত্রকে সমৃদ্ধ করেছে। প্রধানত ধর্মীয় সংস্কৃতির দিক নিয়ে আলোচনা করলেও যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির রচনাবলীর বিশ্লেষণ ভঙ্গিমা ছিল অনন্য। বর্তমানে তার বইগুলি সেভাবে সহজলভ্য নয়। তবে সাম্প্রতিক কালে একটি প্রকাশনার সংস্থার পক্ষ থেকে দোলযাত্রা উপলক্ষে তার বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত নিবন্ধগুলিকে একত্রিত করে দোলযাত্রা শীর্ষক একটি গ্রন্থ প্রকাশ করা হয়েছে। এই গ্রন্থের নিবন্ধগুলি পাঠ করলে বোঝা যাবে বিভিন্ন ধর্মীয় সাহিত্যের অনুসঙ্গকে ব্যবহার করে কিভাবে তিনি এই উৎসবটি একেবারে আমাদের সামগ্রিক জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছিল তা তুলে ধরেছিলেন। এই হিসেবে এইটি একটি সুখ পাঠ্য গ্রন্থ। এর মুদ্রণ এবং এই প্রবন্ধ গুলির পুনঃপ্রকাশ নিঃসন্দেহে বাংলা প্রবন্ধ সাহিত্যে একটি উল্লেখযোগ্য সংযোজন।
দোলযাত্রা- যোগেশ চন্দ্র রায় বিদ্যানিধি, টেরাকোটা প্রকাশনী
Comments :0