SFI Jalpaiguri

ছাত্রছাত্রীদের বিনামূল্যে যাতায়াতের দাবিতে জলপাইগুড়িতে স্মারকলিপি এসএফআই’র

জেলা

জলপাইগুড়িতে মিছিল এসএপআই’র।

শিক্ষার ক্রমবর্ধমান খরচ কমানো এবং প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করার দাবিতে বুধবার জলপাইগুড়িতে এনবিএসটিসি কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিল এসএফআই জলপাইগুড়ি জেলা কমিটি।
শিরীষতলা মোড় থেকে বিরাট মিছিল করে উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগম বা এনবিএসটিসি’র নেতাজিপাড়া ডিপোতে পৌঁছে ছাত্ররা স্মারকলিপি দেয়। 
স্মারকলিপিতে ছাত্র-ছাত্রীদের জন্য সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালুর দাবি জানানো হয়। 
সংগঠনের জেলা সম্পাদক অরিন্দম ঘোষ জানান, আর্থিক সংকটের কারণে জেলার বহু ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে এবং ড্রপ-আউটের সংখ্যা বাড়ছে। পাশাপাশি চাউলহাটি, রামসাই (ভায়া ময়নাগুড়ি), ওদলাবাড়ি (ভায়া ক্রান্তি-ময়নাগুড়ি), নাথুয়া ও বানারহাট থেকে জলপাইগুড়ি পর্যন্ত সরকারি বাস চালুর দাবিও জানানো হয়। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সহ ছাত্র নেতা অর্ণব সরকার, রিয়াজ আহমেদ, অহনা পাণ্ডে, জয় রায়-সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ। 
এনবিএসটিসির ডিপো ইনচার্জ ছাত্রনেতাদের জানান, বিষয়গুলি তাঁর এক্তিয়ারভুক্ত নয়। তবে ছাত্রদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি সনদ পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাবেন।

Comments :0

Login to leave a comment