Assembly 2026 EVM

ইভিএম বিভ্রাট একাধিক জায়গায়, খবর উত্তেজনারও

রাজ্য বাংলা বাঁচানোর ভোট

পানিহাটিতে সিপিআই(এম) প্রার্থী কলতান দাশগুপ্ত অভিযোগ জানাচ্ছেন।

রাজ্যের ভোটে একাধিক জায়গা থেকে ইভিএম বিভ্রাটের খবর আসছে। 
দ্বিতীয় দফার ভোটে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন উত্তেজনার খবরো আসছে। 
সকাল ৯টা পর্যন্ত ১৮.৩৯ শতাংশ ভোটের হার রয়েছে বলে তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। বসিরহাট মহকুমায় ভোটের হার ১৫.৯১ শতাংশ।
দ্বিতীয় দফায় ১৪২ কেন্দ্রে নির্বাচন। বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বড় সেহানা গ্রামে সেয়ানা সম্মিলনী প্রাইমারি স্কুলে পার্ট নম্বর ১৮৯-তে ইভিএম খারাপ থাকার কারণে নির্দিষ্ট সময়ে ভোট শুরু হয়নি।   ভোটাদের দীর্ঘ লাইন পড়ে যায়। অবশেষে সকাল ৭ টা ৫৮ মিনিটে ভোট শুরু হয়।
পানিহাটিতে একাধিক ইভিএম বিকল ছিল। বালি বিধানসভা কেন্দ্রে একটি বুথে ইভিএম বিকল হয়ে যায়। ক্ষুব্ধ হয়ে ওঠেন ভোটদাতারা। পরিস্থিতি সামলাতে লাঠি চালাতে হয় কেন্দ্রীয় বাহিনীকে।
এদিকে ভাঙড়ে শাইহাটি এলাকায় ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। 
অভিযোগ, সকাল থেকেই ভোটদাতাদের একাংশকে ভোট দিতে দেওয়া হচ্ছিল না। নওশাদ এলাকায় পৌঁছে ভোটদাতাদের সঙ্গে কথা বলেন।

Comments :0

Login to leave a comment