Chakdaha

চাকদহে বোমা আতঙ্ক

জেলা

ফাইল ছবি

মঙ্গলবার সাতসকালে বোমাতঙ্কে চাঞ্চল্য ছড়াল নদীয়ার চাকদহ থানার রাওতারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। একটি গ্রিলের দোকানের সামনে সুতলি পেঁচানো দুটি বোমা-সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারাই খবর দেয় চাকদহ থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ ওই দুটি সন্দেহজনক বস্তু উদ্ধার করে নিয়ে যায়। তবে উদ্ধার হওয়া বস্তুগুলি আদৌ বোমা কিনা, তা এখনও নিশ্চিত নয়।
স্থানীয় সূত্রে জানা গেছে , এদিন সকালে সুবিনয় বিশ্বাসের গ্রিলের দোকানের সামনে পথচলতি মানুষের নজরে আসে দুটি সন্দেহজনক বস্তু। বিষয়টি জানাজানি হতেই মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় চাকদহ থানায়। ঘটনাটি কীভাবে ঘটল, কারা ওই বস্তুগুলি সেখানে রেখে গেল এবং এর পিছনে কোনও উদ্দেশ্য রয়েছে কিনা—সমস্ত বিষয় খতিয়ে দেখছে চাকদহ থানার পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় এখনও চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ রয়েছে। স্বাধীনতা দিবসের দিন দুপুরে চাকদহ দুবড়া পঞ্চায়েতের প্রধানের বাড়িতে গাছ কাটার লোক গাছ কাটতে এসে গাছের নিচে থাকা দুটি বোমা বিস্ফোরণে জখম হন দুই শ্রমিক। একজনের হাতের বেশ কয়েকটি আঙ্গুল বাদ চলে যাওয়ায় এখনও হাসপাতাল চিকিৎসাধীন। সেই ঘটনার পর এদিন ফের চাকদহ রাউতাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনায় সমগ্র চাকদহ জুড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Comments :0

Login to leave a comment