‘নিট‘-র প্রশ্নপত্র ফাঁসের জেরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১১ পরীক্ষার্থীর আত্মঘাতী হওয়ার খবর মিলেছে। প্রতিটি পরীক্ষা ঘিরে হচ্ছে বিভ্রাট। তারপরও কেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদে বহাল ধর্মেন্দ্র প্রধান?
ফের এই প্রশ্ন তুলে শনিবার যন্তর মন্তরে বিক্ষোভে শামিল হয়েছে ককরোচ জনতা পার্টি। চামচ-থালা বাজিয়ে স্লোগান তুলছে দেশের একেবারে নবীন অংশ।
গতকাল, শুক্রবারই, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সামনে একই দাবিতে বিক্ষোভ দেখিয়েছে এসএফআই। পরীক্ষা ব্যবস্থা ঘিরে দুর্নীতি-বেনিয়ম এবং শিক্ষার ভয়াবহ মাত্রায় বাণিজ্যিকীকরণের প্রতিবাদে আন্দোলন জারি রাখার সিদ্ধান্ত জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য।
শনিবার সংসদ ভবনের অদূরে ছাত্রছাত্রীরা বলেছেন, কেবল গত আটচল্লিশ ঘন্টায় ৫ ছাত্রছাত্রী আত্মঘাতী হয়েছে। আলোয়ার, সিকর, দেরাদুন, কোয়েম্বাটোর এবং অমেদাবাদ থেকে নিট পরীক্ষার্থীদের আত্মঘাতী হওয়ার খবর এসেছে। শিক্ষামন্ত্রী এই মৃত্যুর জন্য দায়ী।
এদিন জমায়েতে ছাত্রছাত্রীরা বলেছেন, কেবল মেডিক্যাল প্রবেশিকা ‘নিট’ নয়, একের পর এক জাতীয় স্তরের পরীক্ষা ঘিরে বিভ্রাট। চরম বেনিয়ম হয়েছে সিবিএসই দ্বাদশের পরীক্ষাতেও।
এর আগে ৬ জুন যন্তর মন্তরে বিক্ষোভে শামিল হয় ককরোচ জনতা পার্টি। বিক্ষোভ সংগঠিত হয়েছে পুনে, লক্ষ্ণৌ, অমৃতসর, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং জয়পুরেও। উল্লেখ্য, আগামী রবিবার, ২১ জুন, ‘নিট’ পরীক্ষা নেওয়া হবে ফের।
Cockroach Protest Delhi
১১ পরীক্ষার্থী আত্মঘাতী, পদত্যাগ চাই শিক্ষা মন্ত্রীর, ফের দাবি যন্তর মন্তরে
শনিবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির ডাকে বিক্ষোভ।
×
Comments :0