Jalpaiguri

বেহাল রাস্তা, জলপাইগুড়িতে বিক্ষোভ-অবরোধ সিপিআই(এম)’র

জেলা

জলপাইগুড়িতে বিক্ষোভ সিপিআই(এম)’র।

সিপিআই(এম)’র ডাকে পৌরসভা অভিযান হবে ১৪ জুলাই। তার প্রচারে সোমবার শহরের ২৪ নম্বর ওয়ার্ডের আশালতা স্কুলের সামনে বিক্ষোভ দেখায় পার্টি।  এই এলাকায়, জলপাইগুড়ি-শিলিগুড়ি রোড, যেখানে জলের পাইপলাইন ফেটে থাকার কারণে ভগ্নদশায় রয়েছে রাস্তা। বারবার প্রশাসনের সমস্ত স্তরে জানানোর পরেও কোনও কাজ হয়নি সেখানে। 
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিআই(এম) সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মন। তিনি বলেন, জলপাইগুড়ি শহরের ভোট লুট করে পৌরসভা গঠিত হয়েছিল। পৌর পরিষেবা থেকে শহরবাসী বঞ্চিত। 
বিক্ষোভ চলাকালীন পুলিশ অবরোধ তুলে নিতে বললে সিপিআই(এম) নেতৃত্ব শ্রমিক নেতা নীলাঞ্জন নিয়োগী, যুব নেতা বেদব্রত ঘোষ, শাখা সম্পাদক অভীক ভৌমিক, মহিলা নেত্রী সুস্মিতা গুহ, সুমনা বসু সহ অন্যান্যদের সঙ্গে তর্ক বাঁধে। পরে যদিও মানুষের অসুবিধার কথা মাথায় রেখে অবরোধ তুলে নেন সিপিআই(এম) কর্মীরা। তবে নেতৃত্ব জানান যে সাত দিনের মধ্যে রাস্তা সংস্কার না হলে আবার এখানে প্রতিবাদ হবে।

Comments :0

Login to leave a comment