ইন্দিরানগর প্রাথমিক স্কুলের সামনে একশো মিটারের মধ্যে বসে ছিলেন কাউন্সিলর। পানিহাটি কেন্দ্রের এই বুথে ভোটদাতাদের প্রভাবিত করার অভিযোগ ওঠে।
সিপিআই(এম) প্রার্থী কলতান দাশগুপ্ত বলেন, নির্দিষ্ট সীমার ভেতর জমায়েত করা যাবে না বলে জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। ফলে কমিশনকে বিষয়টি জানানো হয়েছে। উনি সরে না গেলে আমরাও জমায়েত করে থাকব।
পানিহাটির বিভিন্ন বুথে সকাল থেকেই দীর্ঘ লাইন পড়ে। এই কেন্দ্রে অনেক জায়গায় ইভিএম বিকল হওয়ায় ভোট শুরু হতে দেরি হয়।
ভোট প্রসঙ্গে কলতান বলেন, ইভিএম বিকল হওয়ার খবর পেয়েই কমিশনকে জানানো হয়। আমাদের তরফে যে ভূমিকা নেওয়ার ছিল সব বুথে আমাদের এজেন্টরা সেই ভূমিকা নেন। কিছু সমস্যা তৈরি করার চেষ্টা হয়েছে। আমাদের এজেন্টরা এবং পার্টিকর্মীরা সেসব প্রতিহত করছেন। বুথ আঁকড়ে পড়ে থাকেন তাঁরা। জনতা সকাল থেকেই বিপুল উৎসাহে ভোট দিচ্ছেন।
Election 2026: Panihati
পানিহাটি: বুথ আঁকড়ে সিপিআই(এম) এজেন্টরা
×
Comments :0