CPI-M Strong Room CEO

সিল হয়নি উত্তর দমদমের ‘স্ট্রং রুম’, সিইও-কে চিঠি সিপিআই(এম)’র

জেলা

ভোট হয়ে যাওয়ার চব্বিশ ঘন্টা বাদেও স্ট্রং রুম সিল করার কাজ শুরু হয়নি। নির্বাচন সংক্রান্ত নথি পরীক্ষার বিধিবদ্ধ কাজও চালু করা হয়নি। 
দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের গণনা কেন্দ্র গুরু নানক ডেন্টাল কলেজ ঘিরে এই অব্যবস্থার অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে সিপিআই(এম)। 
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ীর পাঠানো চিঠিতে সিইও মনোজ আগরওয়ালকে বলা হয়েছে, ১৭-সি ফর্ম পৌঁছালেও নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ একাধিক নথি পাওয়া যায়নি। স্টরং রুম সিল করতে দেরি করার মানে ইভিএম এবং ভিভিপ্যাট অরক্ষিত অবস্থায় ফেলে রাখা। যে কেউ অবৈধভাবে হাত দিতে পারে।
চিঠিতে বলা হয়েছে যে এই কেন্দ্রের প্রার্থীও অত্যন্ত উদ্বিগ্ন। ইভিএম বিকৃত করার কাজে এই সুযোগকে ব্যবহার করা হতে পারে। 
লাহিড়ী এই চিঠি মুখ্য নির্বাচন কমিশনার এবং বিশেষ পর্যবেক্ষক সুব্ত গুপ্তকেও পাঠিয়েছেন। তিনি বলেছেন, রিটার্নিং অফিসার এবং জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)’র ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ রয়েছে। জনতার রায়ে অন্তর্ঘাত করার চেষ্টা হতে পারে এমন আশঙ্কা করার যুক্তিযুক্ত কারণ রয়েছে। 
চব্বিশ ঘন্টা দেরির ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি দ্রুত স্ট্রং রুম সিল করার দাবি জানিয়েছে সিপিআই(এম)।

Comments :0

Login to leave a comment