একশো দিনের কাজের বকেয়া মজুরি মেটানো, গৃহহীনদের জন্য আবাস যোজনার বাড়ি তৈরি, রাস্তাঘাট সংস্কার ও পানীয়জলের সমস্যা সমাধানের দাবি সহ সরকারি প্রকল্পের সুবিধা থেকে গরিব মানুষকে বঞ্চিত করার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখালো সিপিআই(এম)। পার্টির রানিগঞ্জ এরিয়া কমিটির ডাকে এদিন দাবিগুলি নিয়ে পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বল্লভপুর পার্টি অফিস থেকে লালঝাণ্ডা নিয়ে মিছিল করে এসে এলাকার মানুষজন পঞ্চায়েত অফিসের গেটে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন হেমন্ত প্রভাকর, মলয় মণ্ডল, গুরুপদ বাউরি, সুভাষ বাউরি, শাশ্বতী মিত্র। সভা পরিচালনা করেন অশোক বাউরি। বক্তারা বলেন, একমাত্র সিপিআই(এম)ই গরিব শ্রমজীবী মানুষের দাবি নিয়ে লড়াই করছে। তৃণমূল ও বিজেপির যৌথ উদ্যোগে পশ্চিমবাংলায় একশো দিনের কাজ বন্ধ হয়েছে। বিজেপি একশো দিনের কাজের প্রকল্প তুলে দিয়ে ‘ভিবি জিরামজি’ চালু করেছে। কিন্তু সব এলাকায় কাজ শুরু হয় নি। গরিব গৃহহীন মানুষের জন্য আবাস যোজনার বাড়ি নেই। বর্ষার প্রকৃত উপভোক্তারা ত্রিপলও পাচ্ছেন না।
Protest Raniganj
সরকারি প্রকল্পে বাদ গরিব, বিক্ষোভ বল্লভপুরে
রানিগঞ্জের বল্লভপুরে সিপিআইএম)’র ডাকে বিক্ষোভ।
×
Comments :0