খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের জলে ডুবে এক শিশুর মৃত্যু। বুধবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের উত্তর ডাঙ্গাপাড়া এলাকায়। মৃত শিশুর নাম দীপায়ন রায়(৯)। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, এদিন সকাল থেকেই বাড়ির পাশে খেলছিল দীপায়ন। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।
একমাত্র সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
Drowns
ধূপগুড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
×
Comments :0