Congress candidate arrested in Nandigram

নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী গ্রেপ্তার, ‘বিজেপি’র হাত’, বলল কংগ্রেস

রাজ্য জেলা

গ্রেপ্তার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। আগের একটি খুনের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। 
গ্রেপ্তারির তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি বলেছেন, "এই ঘটনার পেছনে বিজেপি’র হাত রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি অসহিষ্ণুতার রাজনীতি করছে। ওরা ‘ওয়ান পার্টি’, ‘ওয়ান নেশন’, ‘ওয়ান ভোট’ করতে চায়।’’ তিনি বলেছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিরোধী থাকা জরুরি। বিজেপি বিরোধী রাখতে চায় না।"
উল্লেখ্য, মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মুখ্যমন্ত্রী সঙ্গে গতকাল দেখা করেন। আজ, শুক্রবার, মনোনয়ন প্রত্যাহার করেন তিনি। এই ঘটনার পর মমতা ব্যানার্জি সাংবাদিক বৈঠক করে নন্দীগ্রাম আসনে কংগ্রেসকে সমর্থনের কথা জানান। কিছু পরেই খবর আসে যে কংগ্রেস প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments :0

Login to leave a comment