Jangipara BJP Criminal

বিজেপি’র মঞ্চে কুখ্যাত দুষ্কৃতী রমেশ মাহাত!

জেলা

হুগলীর জাঙ্গীপাড়ার নীল আকাশ গ্রাম পঞ্চায়েতের খুড়িগাছি গ্রামে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বিজেপির মঞ্চে দেখা গিয়েছে দুষ্কৃতী রমেশ মাহাতকে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে।
হাওড়া হুগলীর ত্রাস, একাধিক খুন তোলাবাজি জমি দখলের অভিযোগে অভিযুক্ত উপবাস শ্যামলের এক সময়ের সঙ্গী রমেশ মাহাত।
তাকেই বিজেপি’র মঞ্চে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেওয়ার ছবি ভাইরাল হতেই তৈরি হয়েছে বিতর্ক।
জাঙ্গিপাড়ার বিজেপি বিধায়ক প্রসেনজিৎ বাগ জানিয়ে দিয়েছেন এই ঘটনার তদন্ত হবে। ওই অনুষ্ঠানে বেশ কিছু বিজেপির কর্মী ছিলেন। কেন তারা একজন সমাজ বিরোধীকে এভাবে বিজেপির মঞ্চে তুললেন কার অনুমতি নিয়ে, দেখা হবে। দলের জেলা সভাপতি এবং রাজ্য সভাপতিকে রিপোর্ট দেবেন বলে জানান বিধায়ক।

জাঙ্গিপাড়ার সিপিআই(এম) নেতৃত্ব জানান তৃণমূল যেখান থেকে শেষ করেছিল বিজেপি সেখান থেকে শুরু করেছে। সমস্ত দুষ্কৃতী এখন বিজেপি ছাতার তলায়। নির্বাচনের ফল বেরোনোর পর থেকে এলাকার মানুষ দুষ্কৃতীদের উপদ্রবে বীতশ্রদ্ধ। এটা নতুন কোন বিষয় নয় । দুষ্কৃতীরা চাইছে বিজেপির আশ্রয় টিকে থাকতে।

Comments :0

Login to leave a comment