DHUSARBELA — MANISH DEB — NAHA MATA, NAHA KANAYA.... — MUKTADHARA — 8 MARCH 2026, 3rd YEAR

ধূসরবেলা — মনীষ দেব — নহ মাতা, নহ কন্যা.... — মুক্তধারা | ৮ মার্চ ২০২৬, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

DHUSARBELA  MANISH DEB  NAHA MATA NAHA KANAYA  MUKTADHARA  8 MARCH 2026 3rd YEAR

ধূসরবেলা

মুক্তধারা

নহ মাতা, নহ কন্যা....

মনীষ দেব

দ্বিতীয়ার একফালি চাঁদ আর শিমুল রাঙা আকাশে — তোমার কোন নারী দিবস হয় না — যেদিন তুমি আমায় ধারন করলে অন্তঃসত্বায়, সেদিন তুমি প্রথম নারী — সেদিন তোমার প্রথম নারী দিবস, তুমি হেটে গেলে আলপথ ধরে রোপণের মাঠে। আনন্দে ভিজে
গেলে বৃষ্টিধারায় — তোমার অন্তঃসত্ত্বায় অঙ্কুরোদগম।

তুমি পাথর খাদান থেকে ফিরলে — পাথরের বোঝা বয়ে। তোমার রুক্ষ-উষর ধুলো মাখা শরীরে নেই কোনও উদযাপন। তোমার অন্তঃসত্ত্বায় প্রতিমুহূর্তে বীজধারণ।

তুমি — কাজের লোক — রাঙা পিসিমার — ইতু মাসির — অতসী মামীর — শেফালী কাকীমার। তোমার কোনও ছুটির দিন নেই। তোমার কোনও — কোজাগরী নেই, সংক্রান্তি নেই, মকরক্রান্তি নেই, কর্কটক্রান্তি নেই, সব ক্রান্তির-ক্রান্তি তুমি দিন বদলের।

একদিন - প্রতিদিন তুমি লড়াইয়ের মাঠে — 
       হেই সমালো ধান... 
       রক্তে বোনা ধান...
তুমি বীজবপন করো, তুমি বীজধারণ করো। তোমার ফসলের প্রতীক্ষায়, কালপেঁচা জেগে আছে, নবান্নের মাঠে — তুমি আমায় প্রসব করো — তুমি মা হও — নারী থেকে মা — 
       উষার উদয়-সম অনবগুণ্ঠিতা    তুমি অকুণ্ঠিতা।।
       নহ মাথা, নহ কন্যা....

Comments :0

Login to leave a comment