DM failed to hoist National Flag in Hoogly

ভাঙল প্রথা, হুগলীতে পতাকা তুলতে পারলেন না জেলা শাসক

জেলা

হুগলী জেলা শাসকের কার্যালয়ে স্বাধীনতা দিবস পালন।

দীর্ঘ কালের স্বাধীনতা দিবসের প্রথা ভেঙে গেলো হুগলীতে। প্রতি বছর নিয়ম করে হলেও হুগলী জেলার জেলা শাসকরাই জাতীয় পতাকা উত্তোলন করেন । এবারে সেই নিয়ম নীতির বদল ঘটে গেলো এক লহমায়। 
শনিবার, ১৫ আগস্ট, জেলা প্রশাসনের উদ্যোগে পুরোনো জেলা শাসকের দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উত্তোলন করেন ভুমি রাজস্ব দপ্তরের  ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক অনুজ প্রতাপ সিং। জেলা প্রশাসনের একজনকে জিজ্ঞাসা করাতে বিষয়টি তিনি কার্যত এড়িয়ে গেলেন। তিনি বলেন প্রশাসনিক জটিলতা পরে জানাচ্ছি। স্পষ্ট ব্যাখ্যা প্রশাসন হাজির না করলেও কানাঘুষো এমন যে জেলা শাসক আলী কাদরী 'অসুস্থ'। যদিও ঘটনায় আলোড়ন করেছেপড়েছে  প্রশাসনিক মহলে। 
এদিন জেলা আদালতে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আদালতের প্রধান বিচারক। উপস্থিত ছিলেন অন্যান্য বিচারকরা ছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রা। এদিন হুগলী জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে ৮০ তম স্বাধীনতা দিবস পালিত হয়। জেলার বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Comments :0

Login to leave a comment