বেকারত্ব এক দুর্বিষহ জীবন যন্ত্রণার উপাখ্যান। সেই বেকারত্বের অবসান চাই। সব হাতে কাজ চাই। ভূখা পেটে ভাত চাই। শিক্ষার বেসরকারিকরণের পথে দেশ তথা এই রাজ্য। ডবল ইঞ্জিন সরকারের এই অপকৌশল রুখে সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো সহ এমনই অসংখ্য দাবি নিয়ে নতুন যৌবনের দূতেরা রাস্তায় মাঠে ময়দানে মঞ্চে। তারা বিশ্বাস করে সমাজতন্ত্রই ভবিষ্যত। সেই ভবিষ্যত রচনা করতেই ২০ সেপ্টেম্বর কলকাতার ধর্মতলায় ইনকিলাবি সমাবেশের ডাক দিয়েছে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। সমাবেশ সফল করতে উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে প্রচার প্রস্তুতি তুঙ্গে। আজকের প্রজন্ম কী চায়? পথচলতি, ট্রেনযাত্রী সাধারণ মানুষের কাছে তাদের আনা একগুচ্ছ দাবি সম্বলিত লিফলেট পৌঁছে দেয় হাতে হাতে। শ্রমিক কৃষক ছাত্র সহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে তাদের আবেদন- আসুন ধর্মতলায়। চলন্ত ট্রেনে চলমান প্রচারে যুবদের আহ্বান আপনাদের দাবিই আমাদের দাবি। অন্ধকার দূর করে আলো জ্বালাতে আসুন গলা মেলাই ১০০ বছর পেরুনো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কান্ডারী হুশিয়ারের আহ্বানের এক বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। শনিবার কাঁচরাপাড়া থেকে এই প্রচার শুরু হয়েছে। ব্যারাকপুর স্টেশনে প্রচার শেষ করে, ব্যারাকপুর স্টেশন থেকে দমদম হয়ে প্রচার চলতে থাকে। একই সঙ্গে বনগাঁ থেকেও প্রচার শুরু হয়, সেই প্রচার বারাসাত স্টেশন পর্যন্ত হয়। বারাসাত স্টেশন চত্বরেও প্রচার হয়। আবার একই সঙ্গে হাসনাবাদ লাইনে হাসনাবাদ থেকে প্রচার শুরু হয় এবং সেই প্রচার শিয়ালদহ পর্যন্ত হয়। মানুষের সাড়া ছিল চোখে পড়ার মতন। লিফলেট হাতে পেয়ে অল্পবয়সী থেকে মাঝবয়সী, ষাটোর্ধ্বরাও চোখ বুলিয়ে সযত্নে জামার বুক পকেট কেউ বা কাছে থাকা ব্যাগে রেখে দিলেন। তাদের মধ্যে অনেকেই বললেন চেষ্টা করবো। দাবিগুলির মধ্যে আমারও দাবি আছে। কী সেই দাবি? ষাটোর্ধ্ব এক ব্যক্তি জানালেন বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরুনো তাঁর ছেলে হোম ডেলিভারি বয়।
DYFI Campaign
লোকাল ট্রেনে ইনকিলাব সমাবেশের প্রচার যুবদের
ছবি- প্রবীর দাস
×
Comments :0