কেউ কাজ করছেন দশ বছর, কেউ চোদ্দ বছর। তাঁদেরই আচমকা কাজে আসতে বারণ করা হয়েছে। জলপাইগুড়ির সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের এই নিরাপত্তা রক্ষীরা ফেটে পড়েছেন বিক্ষোভে।
শুক্রবার কলেজ ক্যাম্পাসেই পরিবারের সদস্যদের নিয়ে চলল বিক্ষোভ। কলেজের মূল গেটের সিঁড়িতে অবস্থান বিক্ষোভে সামিল হন। সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচিতে স্ত্রী, সন্তান এবং বৃদ্ধ বাবা-মায়েদের উপস্থিতি আন্দোলনকে এক মানবিক আবেদনে পরিণত করে।
দ্রুত কাজে পুনর্বহালের দাবিতে তাঁরা সোচ্চার হন। অভিযোগ, কোনও আগাম নোটিশ বা লিখিত নির্দেশ ছাড়াই গত ১ জুলাই থেকে তাঁদের কাজে আসতে বারণ করা হয় মৌখিকভাবে।
সিআইটিইউ অনুমোদিত সিকিউরিটি অ্যান্ড কো-অ্যালাইড ওয়ার্কার্স ইউনিয়নের ডাকে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে একাধিকবার কলেজের অধ্যক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হলেও কোনও ইতিবাচক সাড়া মেলেনি বলেই অভিযোগ আন্দোলনকারীদের।
Jalpaiguri Security Guard
দশ বছর কাজের পর না আসার নির্দেশ, পরিবার নিয়ে বিক্ষোভ
জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভে নিরাপত্তা রক্ষীদের পরিজনরাও।
×
Comments :0