ধূপগুড়ি পৌরসভার ওয়ার্ড বিন্যাসের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। চারটি নতুন ওয়ার্ড বেড়ে পৌরসভার ওয়ার্ড সংখ্যা বেড়ে দাঁড়াল ২০। পৌরসভা এলাকার বুথ ভাগ করে নতুন চারটি ওয়ার্ড গড়ে তোলা হল। নির্বাচন কমিশন ওয়ার্ড বিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।
নতুন এই বিন্যাসে অনেক ওয়ার্ডের সীমানা ও নম্বর পরিবর্তিত হয়েছে।
১৭৩ ১৮৮ নম্বর বুথ নিয়ে নতুন ১ নং ওয়ার্ড গঠিত হচ্ছে।
১৭৪ ও ১৭৫ নম্বর বুথ নিয়ে গঠিত ২ নং ওয়ার্ডটি আগের মতোই অপরিবর্তিত থাকছে।
৩ নং ওয়ার্ড: ১৭৬ ও ১৭৭ নম্বর বুথ নিয়ে ৩ নং ওয়ার্ডটিও অপরিবর্তিত রাখা হয়েছে।
৪ নং ওয়ার্ড ১৭৮ ও ১৭৯ নম্বর বুথ নিয়ে গঠিত ৪ নং ওয়ার্ডটিও আগের মতো অপরিবর্তিত রয়েছে।
৫ নং ওয়ার্ড: আগে ১৮০, ১৮১ ও ১৮২ এই তিনটি বুথ নিয়ে ৫ নং ওয়ার্ড ছিল।নতুন বিন্যাসে ১৮০ ও ১৮১ নম্বর বুথ দুটি নিয়ে ৫ নং ওয়ার্ড গঠিত হয়েছে।
৬ নং ওয়ার্ড: পুরনো ৫ নং ওয়ার্ডের ১৮২ নম্বর বুথ এবং পুরনো ৬ নং ওয়ার্ডের ১৮৩ বুথ যুক্ত হয়ে নতুন ৬ নং ওয়ার্ড গঠিত হচ্ছে।
৭ নং ওয়ার্ড: পুরনো ৭ নং ওয়ার্ডের ১৮৫ নম্বর বুথ এবং ৬ নং ওয়ার্ডের ১৮৪ নম্বর নিয়ে এই ওয়ার্ডের বিন্যাস করা হয়েছে।
৮ নং ওয়ার্ড: পুরনো ৭ নং ওয়ার্ডের ১৮৬ ও ১৮৭ নম্বর বুথ দুটি নিয়ে নতুন ৮ নং ওয়ার্ড গঠিত হতে চলেছে।
৯ নং ওয়ার্ড: আগে ৮ নং ওয়ার্ডের মধ্যে ১৮৮ ও ১৮৯ নম্বর বুথ ছিল। এর মধ্যে ১৮৯ নম্বর বুথটি ৯ নং ওয়ার্ডের ১৯০ নম্বর বুথের সাথে যুক্ত হয়ে নতুন ৯ নং ওয়ার্ড গঠন করেছে।
১০ নং ওয়ার্ড: পুরনো ১ নং ওয়ার্ডের ১৭১ ও ১৭২ নম্বর বুথ দুটি নিয়ে নতুন করে ১০ নং ওয়ার্ড গঠিত হয়েছে।
১১ নং ওয়ার্ড: পুরনো ৯ নং ওয়ার্ডের বাকি ১৯১ ও ১৯২ নম্বর বুথগুলি নিয়ে ১১ নং ওয়ার্ড।
১২ নং ওয়ার্ড: পুরনো ১০ নং ওয়ার্ডে ১৯৩, ১৯৪ ও ১৯৫ নম্বর বুথ ছিল।এর মধ্যে ১৯৩ ও ১৯৪ নম্বর বুথ নিয়ে ১২ নং ওয়ার্ড গঠিত।
১৩ নং ওয়ার্ড: পুরনো ১১ নং ওয়ার্ডের ১৯৬ ও ১৯৭ নম্বর বুথগুলি সম্পূর্ণ অপরিবর্তিত রেখে শুধুমাত্র ওয়ার্ড নম্বর পরিবর্তন করে ১৩ নং ওয়ার্ড করা হয়েছে।
১৪ নং ওয়ার্ড: পুরনো ১০ নং ওয়ার্ডের ১৯৫ নম্বর বুথ এবং পুরনো ১২ নং ওয়ার্ডের ২০০ নম্বর বুথ একত্রে নিয়ে ১৪ নং ওয়ার্ড গঠিত হয়েছে।
১৫ নং ওয়ার্ড: পুরনো ১২ নং ওয়ার্ডের ১৯৮, ১৯৯ ও ২০০ নম্বর বুথগুলির মধ্যে ১৯৮ ও ১৯৯ নম্বর বুথ নিয়ে ১৫ নং ওয়ার্ড গঠিত হয়েছে।
১৬ নং ওয়ার্ড: পুরনো ১৩ নং ওয়ার্ডের ২০১ ও ২০২ নম্বর বুথ দুটি অপরিবর্তিত রেখে ১৬ নং ওয়ার্ড করা হয়েছে।
১৭ নং ওয়ার্ড: পুরনো ১৪ নং ওয়ার্ডের ২০৩ ও ২০৪ নম্বর বুথ নিয়ে ১৭ নং ওয়ার্ড গঠিত হয়েছে।
১৮, ১৯ ও ২০ নং ওয়ার্ড: পুরনো ১৫ নং ওয়ার্ডের (২০৫, ২০৬, ২০৭) এবং ১৬ নং ওয়ার্ডের (২০৮, ২০৯, ২১০) বুথগুলি পুনর্বিন্যাস করে তিনটি ওয়ার্ড তৈরি করা হয়েছে।
১৮ নং ওয়ার্ড: ২০৫ ও ২০৮ নম্বর বুথ নিয়ে।
১৯ নং ওয়ার্ড: ২০৬ ও ২০৭ নম্বর বুথ নিয়ে।
২০ নং ওয়ার্ড: ২০৯ ও ২১০ নম্বর বুথ নিয়ে গঠিত হয়েছে।
Dhupguri Municipality
ধূপগুড়ি পৌরসভার ওয়ার্ড বিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ
×
Comments :0