বিটি রোড সংলগ্ন সিইএসসি’র একটি বহুতল বিল্ডিংয়ে আগুন লাগে রবিবার দুপুরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। পানিহাটির ধানকল মোড় সংলগ্ন এলাকায় সিএসসি’রর একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বহুতল ভবনের পিছনেই রয়েছে ঘনবসতিপূর্ণ এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন দমকল কর্মীরা। এদিন দুপুরে হঠাৎ ওই ভবনে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন ভবনের একাধিক অংশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রাই খবর দেয় দমকল এবং পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। আসে খড়দহ থানার পুলিশও। শেষ পাওয়া খবরে জানা গেছে এই মূহুর্তে দমকলের ১০ টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। ভবনটির নিচের তলায় আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ভবনের অন্য অংশেও। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুল লাগার জেরে পানিহাটিতে বিটি রোডে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। দমকলের প্রাথমিক অনুমান ওই ভবনের ট্রান্সফরমারে বিস্ফোরণের পরেই আগুন লাগতে পারে। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও নিশ্চিত নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে বলেই জানা গিয়েছে।
Fire
পানিহাটির সিএসসি ভবনে অগ্নিকান্ড
×
Comments :0