তিস্তার প্রবল স্রোতে ভেসে যাচ্ছিল শিশু হাতি। দেখা যাচ্ছিল মাঝনদীতে শুঁড় উঁচিয়ে তার অসহায় আর্তি। হস্তিশাবককে বাঁচাতে নৌকা নিয়ে নদীতে নেমে পড়লেন মৎস্যজীবা। উদ্ধার করে তুললেন ডাঙায়।
মানুষ আর বন্যপ্রাণের এই অসাধারণ সহাবস্থানের নজির ফের দেখল ডুয়ার্স।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বৈকুণ্ঠপুর বন বিভাগের কর্মীরা। মৎস্যজীবীদের সহযোগিতায় বনকর্মীরা শাবকটিকে সরস্বতীপুর ফরেস্ট সংলগ্ন নদীর পাড়ে নিয়ে যান। সেখানেই কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় শাবকটির মা। মায়ের সঙ্গে মিলনের পর শাবকটিকে দুধ পান করিয়ে তাকে সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে চলে যায় মা হাতিটি। পরে শাবকটি নিজের পালের সঙ্গে মিশে যায় বলে জানা গিয়েছে।
মৎস্যজীবীদের এই তৎপরতা গোটা এলাকায় প্রশংসিত হয়েছে। আরও একবার স্পষ্ট হয়েছে, তিস্তা ও তার পার্শ্ববর্তী বনাঞ্চলে মানুষের সঙ্গে বন্যপ্রাণের সহাবস্থান কতটা গভীর।
Baby Elephant Evacuated
তিস্তার স্রোতে ভেসে যাওয়া শিশু হাতিকে উদ্ধার করলেন মৎস্যজীবীরা
শিশু হাতিকে নৌকায় তুলে স্নেহের ছোঁয়া, পরে তিস্তার পারে সেই শাবক।
×
Comments :0