নদীয়া জেলার কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূ্ত্রে জানা গেছে মৃতের নাম তপন ঘোষ(৬)। কৃষ্ণনগর অঞ্জনা পাড়ার বাসিন্দা। তিনি স্নায়ু রোগে আক্রান্ত ছিলেন খবর পরিবার সূ্ত্রে।
পরিবার ও পুলিশ সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্নায়ুজনিত সমস্যায় ভুগছিলেন। পরিবারের দাবি, বিষাক্ত কিছু খেয়ে শনিবার রাতে অসুস্থ হয়ে পরেন বৃদ্ধ। সঙ্গে সঙ্গে পরিবার তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেন। রবিবার সকাল আটটা নাগাদ হাসপাতালের শৌচাগারে যান। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তিনি শৌচাগার থেকে না বেরিয়ে আসায় তাঁর ছেলে শৌচাগারের কাছে গিয়ে তাঁকে ডাকাডাকি করেন। কোনো সারা শব্দ না পেয়ে দরজা খুলেই দেখতে পান দেহ ঝুলছে। চিকিৎসকের কাছে খবর যায়। চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের পক্ষ থেকে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।
Shaktinagar District Hospital
রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার শক্তিনগর জেলা হাসপাতালে
×
Comments :0