পূজা বোস
স্কুলটিতে ২০২৪ সালেই প্রথমবার উচ্চমাধ্যমিক স্তরে বানিজ্য বিভাগ শুরু হয় আর বানিজ্য বিভাগের প্রথম ব্যাচেই আসলো সাফল্য। এর আগে ২০২২ সালে কলা বিভাগ থেকে একজন একাদশ স্থান অর্জন করলেও একটুর জন্য মেধাতালিকায় নাম ওঠেনি সেইবার। তবে এইবারের সাফল্য যেন মুছে দিল সেদিনের অপ্রাপ্তিকে।
স্কুলটির নাম ক্যালকাটা মাদ্রাসা এ.পি. ডিপার্টমেন্ট। আর সেই স্কুলেরই বানিজ্য বিভাগের ছাত্র গোলাম ফয়সাল উচ্চমাধ্যমিক পরীক্ষায় গোটা রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। কলকাতার মধ্যেও প্রথমস্থান অধিকার করেছে সে।
ভবিষ্যতে চাটার্ড অ্যাকাউন্টেন্ট হতে চায় গোলাম ফয়সাল। সবচেয়ে প্রিয় বিষয় ছিল অ্যাকাউটেন্সি।
এদিন গোলাম ফয়সাল বলেন, " ফল ভালো হবে আশা ছিল তবে এতোটা ভালো হবে ভাবিনি। যে বিষয়টি কঠিন বলে মনে হত সেই বিষয়ে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করতাম। আমার এই সাফল্যে সবথেকে বেশি কৃতিত্ব আমাদের স্কুলের শিক্ষকদেরই। পাশাপাশি, এই কৃতিত্ব আমার পরিবারেরও।"
ছেলের সাফল্যে গর্বিত তাঁর বাবাও। এদিন কথা বলতে গিয়ে গলা ধরে আসছিল তাঁর।
পাশাপাশি, এদিন ক্যালকাটা মাদ্রাসা এ.পি. ডিপার্টমেন্ট'র প্রধান শিক্ষক বলেন, আমাদের স্কুলের নাম অন্য জায়গায় পৌঁছে দিয়েছে ও। এই কৃতিত্ব বাণিজ্য বিভাগের শিক্ষকদের পাশাপাশি ছাত্রের নিজেরও। শিক্ষকরা তো গাইড করবেই কিন্তু আসল পরিশ্রম করে ছাত্ররাই। সেই পরিশ্রম ও করেছে আর তারই ফল এই সাফল্য। ওর এই সাফল্যে আমরা খুবই গর্বিত।
Comments :0