বৃষ্টি কমতেই অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। কোথাও কোথাও হঠাৎ মেঘের সঞ্চার হয়ে দু এক পশলা বৃষ্টি হচ্ছে স্থানীয় ভাবে। কিন্তু এই অস্বস্তিকর আবহাওয়া থাকবে মঙ্গল ও বুধবার। মৌসুমী অক্ষরেখা রাজস্থান এবং গুজরাত উপর দিয়ে রৌরকেল্লা হয়ে দীঘার উপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জেরে ফের বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণের সব জেলাতেই চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের দার্জিলিঙ, জলপাইগুড়ি এবং কালিংপঙ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উত্তরের বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার দার্জিলিঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃহস্পতিবারও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বাড়বে বৃষ্টি। ওই দিন দক্ষিণের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বেশি বৃষ্টি হবে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হওয়া অফিস।
Weather
দক্ষিণে থাকবে অস্বস্তিকর গরম, উত্তরে বৃষ্টির সতর্কতা
×
Comments :0