Bhangar

ভাঙড়ে আইএসএফ সমর্থককে কুপিয়ে খুনের অভযোগ

জেলা

ভাঙড়ে এক আইএসএফ সমর্থককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। শনিবার রাতে ঘটনাটি ঘটে ভাঙড়ের বেলিয়াডাঙ্গা গ্রামে। নিহত ওই আইএসএফ সমর্থকের নাম আতাবুদ্দিন মোল্লা(৪৫)। এই খুনের ঘটনায় গোলাম সরোয়ার মোল্লা ও মোস্তাফা মোল্লা’র নামে নিহতর পরিবারের তরফে থানায় অভিযোগ করা হয়েছে। খুন করার পর অভিযু্ক্ত গোলাম সরোয়ার মোল্লা নিজেই থানায় আত্মসমপর্ণ করে। এই খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে রয়েছে মাধবপুর থানার পুলিশ। 
স্থানীয় গ্রামবাসীরা জানান, নিহত যুবক আইএসএফ’র সমর্থক। অভিযুক্তরা বিজেপি সমর্থক। ঘটনার তদন্ত শুরু করেছে মাধবপুর থানার পুলিশ। তাঁরা আরও জানান, প্রায় ১১ বছর আগে গোলামের স্ত্রী আত্মহত্যা করেন। সেই সময় থেকেই গোলাম সরোয়ার মোল্লা আতাবুদ্দিনকে সন্দেহ করতো যে তাঁর স্ত্রীর সঙ্গে পরোকিয়া ছিল। সেই থেকে তার ওর প্রতি রাগ ছিল। নিহত যুবক অভিযুক্তর খুড়তুতো ভাই। 
এদিকে নিহত আতাবুদ্দিন মোল্লার পরিবারের তরফে বলা হয়েছে, শনিবার মাঝরাতে ধারালো অস্ত্র দিয়ে গোলাম সরোয়ার মোল্লা ও তার ভাই মোস্তাফা মোল্লা তাঁকে কুপিয়ে খুন করে। এই খুনের ঘটনার সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। পুরনো পারিবারিক বিবাদের জেরে এই খুন। 
এদিকে এই খুনের ঘটনায় নিহত যুবকের সম্পর্কিত খুড়তুতো ভাই সোরাবুদ্দিন রবিবার বলেন, রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে মোটর বাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ২ জনের নাম বলেছে। ওকে গোলাম সরোয়ার মোল্লা মেরেছে। সঙ্গে ভাই মোস্তাফাও ছিল। খুনের ঘটনার পর মূল অভিযুক্ত থানায় আত্মসমর্পণ করেছে বলে তিনি জানান। 

Comments :0

Login to leave a comment