বিজেপির বুলডোজার রাজনীতিকে সরাসরি চ্যালেঞ্জ করলো যাদবপুর। রাজ্য জুড়ে হকার উচ্ছেদের প্রতিবাদে এবং বিজেপির বুলডোজার রাজনীতির বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের পক্ষ থেকে এক নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের মাঠ থেকে মিছিল শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগকে অপেক্ষা করেই হয় এই মিছিল। যাদবপুরে পড়ুয়ারা, গবেষকরা, অধ্যাপক, শিক্ষা কর্মীরা যেমন মিছিলে অংশ নিয়েছেন তেমন অংশ নেন বহু সাধারণ মানুষ।
মিছিল থেকে স্লোগান ওঠে পশ্চিমবঙ্গে মাটিতে বুলডোজার রাজনীতি মানছি না, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মানছি না। ছাত্রদের ডাকে এই মিছিল ফের প্রমাণ করলো পশ্চিমবঙ্গের মাটিতে ফ্যাসিস্ট শক্তির উত্থান হয়েছে সেই শক্তিকে মোকাবিলা করতে প্রস্তুত মানুষ।
যাদবপুরের অধ্যাপক তথা বামপন্থী আন্দোলনের নেতা মানুষ ঘোষ বলেন, 'ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে বামপন্থীরা সবসময় লড়াই করেছে। অতীতে যেমন করেছে, ভবিষ্যতেও করবে। রাজ্যে বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে এই শক্তির বিরুদ্ধে লড়াই করবে। যাদবপুর সব সময় গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে। আজও সেই ধারা বজায় রাখছে।'
উল্লেখ্য এনআরসি আন্দোলন হোক বা আরএসএস এর ফ্যাসিস্ট আক্রমণের বিরুদ্ধে যে কোন আন্দোলনে প্রথম সারিতেই থেকে আন্দোলন করেছে যাদবপুরের পড়ুয়ারা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস লক্ষ্য করলে দেখা যাবে যে কোন ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে ছাত্ররা পথে নেমেছে। খাদ্য আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন ছাত্ররা। সেই ধারাই বজায় রাখল যাদবপুর।
Jadavpur
বুলডোজার রাজনীতির বিরুদ্ধে দৃপ্ত মিছিল যাদবপুরে
×
Comments :0