Jalpaiguri Headmaster

প্রধান শিক্ষককে হেনস্তায় অভিযুক্ত চার পড়ুয়ার শর্তসাপেক্ষ জামিন

জেলা

জলপাইগুড়ি জুবিনাইল জাস্টিস বোর্ড দিয়েছে রায়।

ঐতিহ্যবাহী জলপাইগড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক হেনস্তার ঘটনায় শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পেল স্কুলের ৪ পড়ুয়া। এই পড়ুয়াদের কাউন্সেলিং চলবে দু’মাস। 
জলপাইগুড়ি জুভেনাইল জাস্টিস বোর্ড এই নির্দেশ দিয়েছে। 
গত মঙ্গলবার মিড ডে মিল সংক্রান্ত ক্ষোভের জেরে প্রধান শিক্ষকের সঙ্গে বচসায় জড়ায় দশম শ্রেণির ওই পড়ুয়ারা। অভিযোগ, তর্কাতর্কির সময় প্রধান শিক্ষককে নিগ্রহ করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। ঘটনার প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী দীপক বর্মন স্কুলে এসে অভিযুক্ত চার ছাত্রকে টিসি দেওয়ার নির্দেশ দেন। 
পরবর্তীতে কোতোয়ালি থানার পুলিশ চার নাবালক পড়ুয়াকে আটক করে জুভেনাইল আদালতে পাঠায়।
জুবিনাইল জাস্টিস বোর্ডের বিচারক দেবারতি রায় এই রায় দিয়েছেন বলে জানান, স্পেশাল পাবলিক প্রসিকিউটার জুভিনাইল জাস্টিস বোর্ডের আইনজীবী শান্তা চ্যাটার্জি। 
শুনানি পর্বে জামিনের পক্ষে সরকারি আইনজীবী শান্তা চ্যাটার্জি যুক্তি দেন যে একই অপরাধে একবার ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার পর ফের গ্রেপ্তার করা যায় না। তাছাড়া মূল এফআইআর‌-এ নির্দিষ্ট কোনো ছাত্রের নাম ছিল না। 
সামনেই মাধ্যমিক পরীক্ষা থাকায় পড়ুয়াদের ভবিষ্যতের স্বার্থে আদালত জামিন মঞ্জুর করে। অন্য স্কুলে ভর্তি হয়ে তারা পরীক্ষায় অংশ নিতে পারবে।
আইনজীবী সীতাংশু বণিক জানান, জামিনের শর্তানুযায়ী প্রথম সাত দিন প্রতিদিন এবং পরবর্তী দুই মাস সপ্তাহে একদিন করে জেলা শিশু সুরক্ষা ইউনিটের আধিকারিক ও কাউন্সিলরের সামনে চার ছাত্রকে হাজির হয়ে বাধ্যতামূলক সেশনে থাকতে হবে।

Comments :0

Login to leave a comment