পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচন হবে আগামী ৬ অক্টোবর। ভোটগণনা রয়েছে ৯ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। আসন্ন রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। রেজিনগরে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী অ্যাডভোকেট সাঈদ। নন্দীগ্রামে কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী শান্তি গোপাল গিরি।
এর আগে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। নন্দীগ্রাম কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে মিলন প্রধানকে। রেজিনগর আসনে কংগ্রেসের প্রার্থী মহম্মদ আবদুল্লাহিল কাফি। প্রতীক লড়াইয়ে এখনও তৃণমূলের দুই শিবির প্রার্থী দিতে পারেনি। নন্দীগ্রাম ও রেজিনগরে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দেয়নি শাসক দল বিজেপিও।
Left Front Candidate
নন্দীগ্রাম- রেজিনগর, উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের
×
Comments :0