৭ জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে। বজ্রপাতের সম্ভাবনা স্বাভাবিকের থেকে বেশি বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই বজ্রপাতের সময় কংক্রিটের নিচে আশ্রয় নিতে বলেছে হাওয়া অফিস।
মৌসুমী বায়ুর অক্ষরেখাটি বর্তমানে উত্তরপ্রদেশের ফিরোজপুর, মুজাফফরনগর, দেহরি হয়ে পশ্চিমবঙ্গের দীঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। ১১সেপ্টেম্বরের কাছাকাছি সময়ে বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম অংশ এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের ওপর একটি নিম্নচাপ বলয় সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে ৮ ও ৯ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ রাজ্যের কয়েকটি জেলার দু-এক জায়গায় বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা এই জেলা গুলিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো যাওয়া। বুধবার ও বৃহস্পতিবারও এই আবহাওয়া থাকবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির সম্ভাবনা।
জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি সম্ভাবনা থাকছে। উত্তরের সব জেলাতেই চলতি সপ্তাহে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস।
Comments :0