জেন্- আলফার প্রতিবাদের সামনে এবার পিছু হটতে হলো মধ্যপ্রদেশ সরকারকে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড.মোহন যাদবের নিজের জেলা উজ্জয়িনীর দাউদখেড়ি এলাকার একাধিক ছোট সরকারি স্কুলকে একটি বড় সরকারি স্কুলের সঙ্গে স্থানান্তরের, দুটি স্কুলকে একসঙ্গে পরিচালনার প্রস্তাব দেয় মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশ সরকার 'সন্দিপনী স্কুল' নাম একটি প্রকল্প চালু করেছে। প্রকল্পটির মূল বিষয় হলো, প্রাথমিক মাধ্যমিক স্কুল তুলে দিয়ে একটি বড় স্কল তৈরি করা। এর ফলে, দাউদখেড়ি এলাকার ছাত্রীদের ৬- ১০ কিমি দূরে যেতে হবে।
সরকারি পরিকল্পনায় অনুযায়ী, ওই রাজ্যের ৬ টি স্কুলকে বড় স্কুলের মেলানো প্রস্তাব দেওয়া হয়। ফলত, ওই এলাকার ২৫০০ ছাত্রছাত্রী কে দিনে ১০ -২০ কিমি যাতায়াত করতে হবে। যার ফলে, তাঁদের পড়াশোনা চালানো অসম্ভব হয়ে পড়বে।
ওই সরকারি পরিকল্পনার প্রতিবাদে ১৪ আগস্ট ৩০০ বেশি ছাত্রী অভিভাবক সহ শত শত ছাত্রী জেলা কালেক্টরের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। সেই বিক্ষোভের সামনেই ওই স্কুলটি স্থানান্তরের প্রস্তাব খারিজ করতে বাধ্য হয়েছে মধ্যপ্রদেশ সরকার।
অপরদিকে, কিছুদিন আগেই মধ্যপ্রদেশের বিদিশা জেলার সিরোঞ্জ এলাকায় স্কুলপড়ুয়াদের বিক্ষোভের খবর পাওয়া গেছে। এই বিক্ষোভের মূল কারণ ছিল স্কুল বাসের জন্য নির্ধারিত বিশেষ ছাড়যুক্ত ভাড়ার হার বাড়ানোর প্রস্তাব। বেসরকারি পরিবহন পরিচালকরা ভাড়া ১০ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করতে চেয়েছিলেন। একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের একটি দল এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। প্রশাসনের হস্তক্ষেপে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তটি বাতিল করা হয় এবং ভাড়া পুনরায় ১০ টাকায় নামিয়ে আনা হয়। পর পর, এই দুটি ঘটনায় নিজেদের অধিকারের দাবি আদায়ে জেন্- আলফার এই প্রতিবাদ জনমানসে বেশ আলোড়ন সৃষ্টি করছে।
Madhya Pradesh school student protests
স্কুল শিক্ষার্থীদের প্রতিবাদ, স্কুল স্থানান্তরের প্রস্তাব খারিজ মধ্যপ্রদেশ সরকারের
×
Comments :0