গঙ্গা ভাঙ্গনে বিপর্যস্ত মালদহের মানিকচকের গোপালপুরের পুরাতন বালুটোলার মানুষরা গঙ্গা নদীর তীরে ৮০তম স্বাধীনতা দিবস পালন করেন। গতকাল রাতেও এখানে ব্যাপক নদী ভাঙ্গন হয়েছে।
অপরদিকে, একই দেশের অংশ, বছরে দু দিন পালন করা হয় স্বাধীনতা দিবস। হ্যাঁ, মালদহের বছরে দুদিন স্বাধীনতা দিবস পালন করা হয়। মালদহের মানুষ ১৫ অগাস্টের পাশাপাশি এখানে ১৮ অগাস্টেও স্বাধীনতা দিবস পালন করেন। কারণ,ভুল করে মালদহকে দেশভাগের সময় পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হয়েছিল। পরে ভুল ধরা পড়ায় তা সংশোধন করে ১৮ই আগস্ট ভারতের জাতীয় পতাকা তোলা হয়। তবে ১৫ অগাস্ট অর্থাৎ আজ স্বাধীনতা দিবস পালন করা হয়েছে । তবে, কেউ কেউ ১৮ আগস্ট ও জাতীয় পতাকা তোলেন।
Manikchak riverbank erosion Independence Day
ভাঙ্গনকে সঙ্গী করেই স্বাধীনতা দিবস পালন মানিকচকের মানুষদের
×
Comments :0