দিল্লির যন্তর-মন্তরে শিক্ষাবিদ সোনম ওয়াংচুক ডাক্তারি প্রবেশিকা নিট-র প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ২০ দিন ধরে অনশন কর্মসূচি চালাচ্ছিলেন। শনিবার পুলিশ বলপূর্বক অনশন মঞ্চ থেকে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হল জলপাইগুড়িতে। শনিবার প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে কদমতলা মোড়ে জলপাইগুড়ি অভয়া মঞ্চের উদ্যোগে আয়োজিত গণঅনশন থেকে এই ঘটনার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, প্রতিবাদের বিষয়গুলির সমাধান না করে বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার বলপ্রয়োগের মাধ্যমে আন্দোলন দমনের পথ বেছে নিচ্ছে, যা ক্রমশ ফ্যাসিবাদী প্রবণতার রূপ নিচ্ছে।
এদিনের গণঅনশনে অংশ নেন সুদীপন মিত্র, দেবপ্রিয়া সেন, অনন্যা সেন সহ এসএফআই, ডিওয়াইএফআই ও জলপাইগুড়ি অভয়ামঞ্চের নেতৃবৃন্দ। এদিনের সভা থেকে দিল্লিতে সিপিআই(এম)-র প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নামে প্রতিষ্ঠিত স্মৃতি প্রেক্ষাগৃহ ভাঙার ও চেষ্টা করছে প্রশাসন। যা গণতান্ত্রিক ও প্রগতিশীল মূল্যবোধের উপর আঘাত হানছে। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।
সভায় বক্তব্য রাখেন যুব আন্দোলনের নেতা বেদব্রত ঘোষ, ছাত্রনেতা অরিন্দম ঘোষ সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, গণতান্ত্রিক দেশে আন্দোলন-প্রতিবাদ মানুষের সাংবিধানিক অধিকার। কিন্তু বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার মানুষের ন্যায্য দাবি নিয়ে আলোচনায় বসার পরিবর্তে পুলিশি দমন, গ্রেপ্তার সহ বলপ্রয়োগের পথকে বেছে নিচ্ছে। এই প্রবণতা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এবং ক্রমশ ফ্যাসিবাদী চরিত্র ধারণ করছে বলেও তাঁরা মন্তব্য করেন।
বৃষ্টি উপেক্ষা করেও সকাল ৮ থেকে রাত ৮ পর্যন্ত চলা এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, গণসংগঠন, সাংস্কৃতিক জগতের প্রতিনিধি এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সভা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি, পরিবেশ রক্ষা, গণতান্ত্রিক অধিকার ও সংবিধানের মর্যাদা রক্ষায় বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
Jalpaiguri Mass hunger strike
অনশন মঞ্চ থেকে সোনম ওয়াংচুককে সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদে গণঅনশন জলপাইগুড়িতে
সোনাম-ওয়াংচুকদের-আন্দোলনের-সমর্থনে-শনিবার-শিলিগুড়িতে-ছাত্র,যুব,মহিলা-ও-সিআইটিইউ'র-মিছিল
×
Comments :0