সারা দুনিয়ার সঙ্গে এরাজ্যেও আন্তর্জাতিক মে দিবস উদ্যাপিত হয়েছে। শুক্রবার যথাযোগ্য মর্যাদায় উত্তর দিনাজপুর জেলায় উদযাপিত হল আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। জেলার চোপড়া চা বাগান, কালিয়াগঞ্জের শ্রমিক মহল্লা, রায়গঞ্জের মোহনবাটিতে সংবাদ পত্র বিক্রেতা সমিতি, রাজ্য সরকারি কর্মচারী সংগঠন, এবিটিএ, এবিপিটিএ, নির্মান কর্মী সংগঠন এলআইসি কর্মচারীর ইউনিয়নের উদ্যোগে এবং সিআইটিইউ দপ্তরে পালিত হলো মে দিবস। সিপিআই(এম)এর জেলা দপ্তরের পতাকা উত্তোলন করেন পার্টির রাজ্য কমিটির সদস্য উত্তম পাল। চিকাগোর হে মার্কে শ্রমিকদের ৮ ঘন্টা কাজের দাবিতে রাজ্য জুড়ে নৈরাজ্যের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর লড়াই এর যাত্রা শুরর ইতিহাস তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিআইটিইউ জেলা সভাপতি পার্টির জেলা নেতা রঞ্জন দাস। শ্রম কোডের নাম করে দেশজুড়েে শ্রমিকদের অধিকার লঙ্ঘন করেছে দেশের সরকার তার বিরুদ্ধে সমস্ত শ্রমজীবী অংশকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের আহ্বান জানান।
বিকেলে রায়গঞ্জ সুপার মার্কেটের সামনে থেকে বিশাল সুসজ্জিত মিছিল শুরু হয়। এনএস রোড, এম জি রোড হয়ে মিছিল শেষ হয় রায়গঞ্জ এন বিএসটিসি- ডিপোর সামনে।
উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শ্রদ্ধায়, মর্যাদায়, শপথে পালিত হয় আন্তর্জাতিক মে দিবস। কোথাও আলোচনাসভা কোথাও রক্তদান কর্মসূচির মধ্যে দিয়ে এই দিনটি পালিত হয়েছে।
May Day
মে দিবস পালিত উত্তর দিনাজপুর জেলাজুড়ে
×
Comments :0