Messi's statue

সরানো হলো মেসির মূর্তি

কলকাতা

নিউ টাউন থেকে সরানো হলো মেসির মূর্তি। সোমবার সকালে পিডব্লিউডির কর্মীরা মেসির মূর্তিটি সড়িয়ে নিয়ে যায়। সম্প্রতি ঝড়ো হাওয়ায় শ্রীভূমির সামনে থাকা মেসির মূর্তিটি নড়তে দেখা যায়। যা নিয়ে মানুষের মনে আতঙ্ক তৈরি হয়। পিডব্লিউডির আধিকারিকরা সব দিক খতিয়ে দেখে সেই সময় জানায় যে অনৈতিক ভাবে এই মূর্তি বসানো হয়েছে। কোন অনুমতি না নিয়েই নিজের প্রভাব প্রমান করতে মেসিকে দিয়ে ওই মূর্তি মেসির কলকাতা সফরের সময় উদ্বোধন করাব প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। 
রাজ্য প্রশাসনের পক্ষ থেকে পিডব্লিউডিকে নির্দেশ দেওয়া হয় অক্ষত অবস্থায় ওই মূর্তি নামিয়ে অন্যত্র স্থানান্তরিত করার জন্য। এদিন প্রশাসনের নির্দেশ মতো সেই কাজই করেছে পিডব্লিউডি।

Comments :0

Login to leave a comment