রাজ্যের সব ব্লকে প্রশাসনকে ডেপুটেশন দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়ন। রাজ্যে বুথ ধরে পরিযায়ী শ্রমিকদের তথ্য বিশদে সংগ্রহও করতে নেমেছে সিআইটিইউ অনুমোদিত এই সংগঠন।
রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠন এই কাজ শুরুও করেছে। গত বুধবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট-১ ব্লকে বিডিও-কে দেওয়া হয়েছে ডেপুটেশন।
গত কয়েক বছরে বারবার রাজ্যের পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে আক্রমণের মুখে পড়তে হয়েছে। উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন শক্তি যুক্ত থেকে। আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বিজেপি পরিচালিত বিভিন্ন রাজ্য সরকার বাংলাভাষী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে তুলে নিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারকে কার্যকরী হস্তক্ষেপ করতে দেখা যায়নি। এই আক্রমণ বন্ধ করার দাবি তোলর পাশাপাশি সুরক্ষার জন্য রাজ্য সরকারের সক্রিয়তা দাবি করেছে মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়ন।
পরিযায়ী শ্রমিকদের দাবি, রাজ্যের শ্রম দপ্তরে পরিযায়ী শ্রমিকদের জন্য নির্দিষ্ট আধিকারিক নিয়োগ করতে হবে। ন্যূনতম মজুরি যাতে ২৬ হাজার টাকা হয় তা নিশ্চিত করতে হবে। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে অন্তত ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং নিখরচায় দেহ বাড়িতে ফেরানোর দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করার দাবিও তোলা হয়েছে।
মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়ন যে স্মারকলিপি দিচ্ছে সেখানে রয়েছে দশটির বেশি দাবি। ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্পাদক আসাদুল্লা গায়েন বলেছেন, ‘‘প্রতিটি দাবিই পরিযায়ী শ্রমিকদের প্রতিদিনের সমস্যার সঙ্গে জড়িত। আমাদের প্রধান বক্তব্য অবশ্যই এ রাজ্যে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। সেই সঙ্গে, বাইরে রাজ্যে কাজ করছেন যে শ্রমিকরা তাঁদের পক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া জরুরি দ্রুত।’’
উস্থিতে মগরাহাট-১ ব্লকের বিডিও-কে ডেপুটেশন দিয়ে সংগঠনের অন্যতম নেতা আলাউদ্দিন খানসামা বলেছেন যে প্রশাসনও মেনে নিয়েছে এই দাবি যুক্তিযুক্ত। আমরা আন্দোলন বজায় রাখছি।
পরিযায়ী শ্রমিক সংগঠনের দাবি, সব রাজ্যে মিশন অফিস করতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। যেখান থেকে সমস্যায় পড়লে সংশ্লিষ্ট রাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের সহায়তা করতে হবে। তেমনি ওয়েলফেয়ার বোর্ডের কার্যকরী ভূমিকার দাবি জানিয়েছে সিআইটিইউ অনুমোদিত এই সংগঠন। ষাট বছর হয়ে গেলে ১০ হাজার টাকা পেনশনের দাবি তুলেছে সংগঠন।
দাবি করা হয়েছে, প্রত্যেক পরিযায়ী শ্রমিকদের ছবিসহ পরিচয় পত্র তৈরি করে দিতে হবে রাজ্য সরকারকে।
সংগঠনের দাবি, ‘কর্মসাথী’ পোর্টাল খুলে দিতে হবে এই শ্রমিকদের নথিভুক্তির জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে প্রকৃত শ্রমিকের নামের তালিকা তৈরি করতে হবে।
Migrant Workers
সরকারি পরিচয় পত্র, পেনশন, সুরক্ষা: পরিযায়ী শ্রমিকদের ডেপুটেশন ব্লকে ব্লকে
মগরাহাট-১ ব্লকে ডেপুটেশনে ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়ন নেতৃবৃন্দ।
×
Comments :0