লড়াইটা যখন আম্বানি আদানি বিরুদ্ধে তখন বুলডোজারের সামনে লাল ঝান্ডা থাকবে। আগামী ১২ তারিখ আমরা গরীব মানুষের ঘর ভেঙে দেবার ষড়যন্ত্র রুখে দিতে পারবো। মঙ্গলবার হিন্দমোটর স্টেশন সংলগ্ন রেল বস্তি উচ্ছেদের বিরুদ্ধে বিদ্যাসাগর বাজারের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এখনটাই বললেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি। সিআইটিইউ, এআইসিসিটিইউ সহ একাধিক সংগঠনের ডাকে এই সভা হয়। তিনি আরও বলেন, আগে সুস্থ সমাজ গড়তে হবে, হকারদের জায়গা দিতে হবে। নাহলে আমরা ভাঙতে দেবো না। যারা মনে করে রেল স্টেশন হকারদের জন্য ঘিঞ্জি চলার অযোগ্য, তারা গরীব মানুষকে কাজ ও আয়ের উৎস গড়ে দিন। গরীব মানুষ রেল বস্তিতে ইচ্ছে করে থাকে না। ১২ টা বছর দিল্লিতে বিজেপির সরকার চলছে। সেখানেও এমন কোন আইন নেই যে জোর করে একটা নোটিশ ধরিয়ে সরকার উচ্ছেদ করলে গরীব মানুষ কি করবে। ১৫ বছর রাজ্যের তৃণমূল সরকারও হকারদের জন্য কোন আইন করেনি। যে আইন রোজ সামান্য কিছু সামগ্রী কেনা বেচা করে যে সামান্য আয় হয় তা দিয়ে সংসার চলে। তাদের ট্যাক্সের টাকায় সরকার চলে, রেল চলে। তাদের একদিনের নোটিশ দিয়ে উচ্ছেদের বিরুদ্ধে কোনো আইন করেনি কেন্দ্রের বিজেপি সরকার এবং ১৫ বছর রাজ্য চালানো তৃণমূল সরকার। এই দুই সরকার হকারদের জন্য কোনো আইন করেনি। কিন্তু বামেদের সময় আইন ছিলো যেখানে বলা ছিলো পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবেনা।
এদিন মীনাক্ষী মুখার্জি ছাড়াও বক্তব্য রাখেন গণতান্ত্রিক আন্দোলনের নেতা রজত ব্যানার্জী, কাউন্সিলার প্রবীর কংসবণিক, সিআইটিইউনেতা মনিন্দ্র চক্রবর্তী , হকার নেতা শিবনাথ ভট্টাচার্য, দেবু কুন্ডু, এআইসিসিটিইউ নেতা সৌরভ রায়, প্রমুখ।
Minakshi Mukherjee
গরীবের ঘর ভাঙার ষড়যন্ত্র রুখবে লাল ঝান্ডাই, হিন্দমোটরে মীনাক্ষী
×
Comments :0