Motorcyclist killed

এশিয়ান হাইওয়েতে ট্রেলারের ধাক্কায় বাইক চালকের মৃত্যু

জেলা

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক চালক। মঙ্গলবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বানারহাট থানার অন্তর্গত গয়েরকাটার আম্বাডিপা এলাকায়। মৃত ব্যক্তির নাম স্মরণজিৎ বিশ্বাস (৫৬)। তাঁর বাড়ি গয়েরকাটার বিবেকানন্দ পল্লি এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ বৃষ্টি ভেজা রাস্তায় তেলিপাড়ার দিক থেকে গয়েরকাটার দিকে আসছিলেন স্মরণজিৎবাবু। সেই সময় এশিয়ান হাইওয়ে ৪৮-এর ওপর একটি ঘাতক ট্রেলার পিছন থেকে তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক চালকের।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার পুলিশ। পুলিশ ঘাতক ট্রেলারটিকে আটক করেছে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
 

Comments :0

Login to leave a comment