Road Accident In Kalna

কালনায় বাস উল্টে নিহত এক

জেলা

ভয়াভয় পথ দুর্ঘটনা পূর্ব বর্ধমানের কালনার নান্দাই পঞ্চায়েতের গাবতলায় এসটিকেকে সড়কে। টোটোকে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় টোটোতে থাকা এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর দুটো নাগাদ। জানা গেছে কৃষ্ণনগর বেনাচিতি রুটের একটি যাত্রীবাহী বাস এদিন কৃষ্ণনগরের দিক থেকে ছেড়ে বেনাচিতির দিকে যাচ্ছিল। নান্দাই গাবতলায় হঠাৎ বাসটির যান্ত্রিক গোলযোগ দেখা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি ডানদিকে মোর নিয়ে একটি টোটোকে ধাক্কা মেরে সড়কের পাশে নয়ানজুলিতে গিয়ে পড়ে। নয়ানজুলিতে পাটের জাগ থাকায় বাসটি কোনরকমে দাঁড়িয়ে পড়ে। বাসে থাকা ৫০ জন যাত্রী থাকলেও সকলেই অক্ষত অবস্থায় উদ্ধার হয়। কিন্তু সংঘর্ষের মধ্যে পরা টোটোটিতে তিনজন যাত্রী থাকায় তারা গুরুতর হতে হয়। নাদানঘাট থানার পারুলডাঙ্গা গ্রামের একজন মধ্যবয়স্ক মহিলা মিহিজান বিবির মৃত্যু হয়। অপর দুজন টোটো যাত্রী আজমিরা খাতুন ও সাহারান বিবিকে গুরুতর আহত অবস্থায় কালনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

Comments :0

Login to leave a comment